বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

রাতে আসছে বিশ্বকাপ ট্রফি, কোথায়-কীভাবে দেখা যাবে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে
রাতে আসছে বিশ্বকাপ ট্রফি, কোথায়-কীভাবে দেখা যাবে

ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাস। তার আগে বিশ্ব ভ্রমণ করছে বিশ্বকাপের ট্রফি। বেশ কয়েকটি দেশ ঘুরে আজ রোববার মধ্যরাতে ট্রফি আসছে বাংলাদেশে।

৭ থেকে ৯ আগস্ট এই তিনদিন ট্রফি থাকবে বাংলাদেশে। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের কোন কোন স্থানে নেয়া হবে সেই সূচিও জানিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। বিসিবির দেয়া তথ্য অনুযায়ী ৭ আগস্ট অফিসিয়াল ফটোশ্যুট হবে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে বিকেল ৩টায়।

পরদিন ৮ আগস্ট জাতীয় দল, মহিলা দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং মিডিয়ার সদস্যদের জন্য সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে।

গত ২৭ জুন বিশ্বকাপ ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর স্বাগতিক ভারত ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে ট্যুর করেছে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশ থেকে ট্রফি যাবে কুয়েতে। সবমিলিয়ে মোট ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।

বিশ্বকাপ ট্রফি উন্মোচনের দিন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস, বিশ্বে এক শ কোটিরও বেশি ক্রিকেট–ভক্ত আছে। আমরা চাই যত বেশি সম্ভব মানুষ বিখ্যাত এই ট্রফির কাছাকাছি আসতে পারুক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com