বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

বিএনপি-জামাত জোটের নৈরাজ্য প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহবান: সৈয়দ টিটু

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
বিএনপি-জামাত জোটের নৈরাজ্য প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহবান: সৈয়দ টিটু

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এবং বিএনপি জামাত জোটের নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে জনসমাবেশ করেছে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ১০ হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে যশোদল ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নে মাস ব্যাপী শোক দিবসের আলোচনা সভার অংশ হিসেবে আজ প্রথম আলোচনা সভা হয় ৫নং যশোদল ইউনিয়নে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। প্রধান অতিথি তার বক্তব্যে ১৫ আগস্টে ঘটিত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারে যে হত্যাকান্ড চালানো হয়েছিল তার বর্ণনা তুলে ধরেন এবং বিএনপি-জামাত জোটের নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহবান জানান।

অন্যান্য বক্তারা বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল আওয়ামী লীগকে মাঠে থাকতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে বলেন, স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ মাত্র ২০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। অন্যান্য দল ৩২ বছরে যে উন্নয়ন করতে পারেনি আওয়ামী লীগ তা ১৯ বছরে করে দেখিয়েছে। 

বিএনপি-জামাত জোটের নৈরাজ্য প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহবান: সৈয়দ টিটু

যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শফিকুল হক (বাবুল হাজী) এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, সাবেক সভাপতি এড. আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মুনছুর আহম্মেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন প্রমুখ।

বিএনপি-জামাত জোটের নৈরাজ্য প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহবান: সৈয়দ টিটু

৯টি ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে জনসমাবেশে অংশগ্রহণ করে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা। এছাড়াও ইউনিয়ন যুব লীগ ও ছাত্র লীগের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করে নেতা-কর্মীরা। এক পর্যায়ে সমাবেশ স্থলে জায়গা না হলে সমগ্র বাজারে নেতাকর্মীরা ছড়িয়ে পড়ে। 

সঞ্চালনায় ছিলেন যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com