শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তারা।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে তারা। ৭ সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শীলার জানিয়েছিলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। তবে আরও একজন বাড়িয়ে ৭ সদস্যের প্রতিনিধি দল আজ ঢাকায় এসেছেন।

এ প্রতি‌নি‌ধি দ‌লের কার্যক্রম সম্প‌র্কে মার্কিন দূতাবা‌সের মুখপাত্র জানান, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বি‌ভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বি‌দে‌শি মিশ‌নের কূটনী‌তিক‌দের স‌ঙ্গে কথা বল‌বে।

সফর শেষে প্রতিনিধি দলটি বিবৃ‌তি দে‌বে উল্লেখ করে ব্রায়ান শীলার জানান, ইতিবাচক প্রবণতা এবং উদ্বেগের বিষয়গু‌লো তুলে ধরা হ‌বে। পাশাপা‌শি তারা কিছু সুপা‌রিশ তু‌লে ধর‌বেন। সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচ‌নের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠা‌বে কি না, তা নির্ধারণ করা হ‌বে এ প্রতিনিধি দলের সুপারিশের মাধ্যমে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com