সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় শ্রীলঙ্কার

পাকিস্তানের বোলারদের তুলোধুনো করে হায়দরাবাদে রান পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরির সঙ্গে পাথুম নিসাঙ্কার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান। বিশ্বকাপ ইতিহাসে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই কারও।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ৫ রানে ৪ বলে শূন্য রানে আউট হন কুসল পেরেরা। এরপর ক্রিজে আসেন কুসল মেন্ডিস। তাকে নিয়ে ১০২ রানের জুটি গড়েন পাথুম নিসাঙ্কা। অর্ধশতক পূরণ করে দলীয় ১০৭ রানে ৬১ বলে ৫১ রান করে আউট হন পাথুম নিসাঙ্কা।

এরপর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তাকে নিয়ে ১১১ রানের জুটি গড়েন কুসল মেন্ডিস। শতক তুলে নেন কুসল মেন্ডিস। দলীয় ২১৮ রানে ৭৭ বলে ১২২ রান করে আউট হন কুসল মেন্ডিস। তার আউটের পর দ্রুত ফিরে যান ক্রিজে আসা চরিথ আসালাঙ্কা ।

এরপর ক্রিজে আসেন ধানাঞ্জয়া ডি সিলভা। তাকে নিয়ে ৬৫ রানের জুটি করেন সাদিরা সামারাবিক্রমা। দলীয় ২৯৪ রানে ৩৪ বলে ২৫ রানে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা।

এরপর ক্রিজে এসে অধিনায়ক দাসুন শানাকা সুবিধা করতে পারেননি। দলীয় ৩২৪ রানে ১৮ বলে ১২ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ম্যাচে দ্বিতীয় শতক করা সাদিরা সামারাবিক্রমা ফিরে যান। দলীয় ৩৩৫ রানে ৮৯ বলে ১০৮ রান করেন তিনি।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পাকিস্তানের পক্ষে হাসান আলি ৪টি ও হারিস রউফ নেন ২টি উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com