সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ভারতের তিনে তিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ভারতের তিনে তিন

ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় যেন অমাবস্যার চাঁদ। সেই ১৯৯২ বিশ্বকাপ থেকে দীর্ঘ ৩১ বছর পেরিয়ে গেল পাকিস্তান বনাম ভারতের ম্যাচ মানেই যেন ম্যান ইন গ্রিনদের হার। বিশ্বকাপের ১৩তম আসরে এসে আহমেদাবাদে আজ (শনিবার) পাকিস্তানকে গুড়িয়ে ৭ উইকেট আর ১১৭ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে ভারত। এ নিয়ে এবারের বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জিতলো রোহিত শর্মার দল, উঠে গেলো পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জয়ের পর পাকিস্তান পেলো হারের স্বাদ।

পাকিস্তানের দেওয়া ১৯২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারতীয় টপ অর্ডার। ব্যাটিং পাওয়ার প্লেতে অধিনায়ক রোহিত শর্মার বিধ্বংসী ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭৯ রান তুলে ভারত। ইনিংসের শুরুতে ওপেনার শুভমান গিল ও বিরাট কোহলি ফিরে গেলেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রোহিত। তৃতীয় উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তিনি।

এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতক থেকে মাত্র ১৪ রান দূরে থেকে শাহিন আফ্রিদির শিকার হন রোহিত। সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৮৬ রান করেন তিনি,যেখানে ছিল ৬টি চার ও ৬টি ছয়ের মার। তবে শেষ দিকে অর্ধশতক তুলে দলের জয় নিশ্চিত করেন আইয়ার। ৩১তম ওভারেই ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এমন জয়ের ফলে ওয়ানডে বিশ্বকাপে আটবারের দেখাতে আটবারই হারের মুখ দেখেছে পাকিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার থেকে দারুণ সূচনা পায় পাকিস্তান। কিন্তু ইনিংসের অষ্টম ওভারে আগের ম্যাচে শতক হাঁকানো আব্দুল্লাহ শফিক মোহাম্মদ সিরাজের বলে লেগ বি ফোরের ফাঁদে পড়েন। দলীয় ৪১ রানের প্রথম উইকেট হারানো পাকিস্তান ব্যাটিং পাওয়ার প্লেতে আর কোন উইকেট না হারিয়ে ৪৯ রান তুলে।

তবে ইনিংসের ১৩তম ওভারে আরেক ওপেনার ইমাম উল হককে প্যাভিলিয়নের পথ দেখান হার্দিক পান্ডিয়া। দলীয় ৭৩ রানে দ্বিতীয় উইকেট হারানো পাকিস্তানকে তৃতীয় উইকেট জুটিতে পথ দেখান বাবাওর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে বড় রানের ভীত গড়ে ম্যান ইন গ্রিনরা। তৃতীয় উইকেট জুটিতে ইনিংসের ২৯ ওভারেই দলীয় ১৫০ রান তুলে নেয় পাকিস্তান। নিজের অর্ধশতক তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখানো বাবর আজম ৩০তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। দলীয় ১৫৫ রানে তৃতীয় উইকেটের পতন ঘটলে ম্যাচের দৃশ্যপট বদলে যায়।

পাকিস্তান অধিনায়ক ব্যক্তিগত ৫০ রান করে ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ভারতীয় পেসার থেক ধরে স্পিনার যেই বল করেছে সেই বোলারই ৩০ ওভারের পর উইকেটের দেখা পেয়েছেন।

৩৩তম ওভারে কুলদীপ যাদবের ঘূর্ণিতে সৌদ সাকিল ও ইফতিখার আহমেদ ফিরে গেলে অল্পতেই ঘুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান। ৩৪তম ওভারে মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে সাজঘরে ফেরান পেসার জাস্প্রিত বুমরাহ।

দলীয় ১৫৫ রানে ২ উইকেট থেকে ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাবর আজমের দল। শেষদিকে ভারতীয় বোলারদের তোপে ৩৬ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন পাঁচ জন বোলার। পাকিস্তানের হয়ে ৫০ রান করেন অধিনায়ক বাবর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com