সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে মাত্র ৮ রানের মাঝে চার উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের কাছে হারের শঙ্কায় শক্তিমত্তা, ইতিহাস ও ঐতিহ্যসহ সবদিক থেকে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২৪ ওভারে ৫ উইকেটে ১০৭ রান। ব্যাট করছেন মেক্রো জেনসেন (৮) ও ডেভিড মালান (২৭)।

২৪৬ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। প্রথম ৭ ওভারে দুজনে যোগ করেন ৩২ রান। অষ্টম ওভার থেকে ডাচদের আধিপত্যের শুরু। মাত্র ৮ রানের মাঝে চার উইকেট হারায় প্রোটিয়ারা। বল হাতে আধিপত্য দেখাচ্ছেন মারউই। তিনি দুটি এবং পল ভ্যান মিকিরিন ও কলিন আকারম্যান একটি করে উইকেট শিকার করেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

ম্যাচে বৃষ্টির কারণে একঘণ্টা বিলম্বে টস হলেও ম্যাচ মাঠে গড়াতে সময় চলে যায় দুই ঘণ্টারও বেশি। ফলে ৪৩ ওভারে চলে যায় ম্যাচটি। টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ২৭ ওভারে ১১২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল ডাচরা। সেখান থেকে ৪৩ ওভারে তারা দাঁড় করায় ২৪৫ রানের পুঁজি।

নেদারল্যান্ডসকে এই বড় রান এনে দেওয়ার কারিগর অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৮ রানের হার না মানা এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষদিকে রয়্যালফ ফন ডার মারউই ১৯ বলে ২৯ আর আরিয়ান দত্ত ৯ বলেই ৩ ছক্কায় খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন আর কাগিসো রাবাদা নেন দুটি করে উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com