সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

৬০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন মালদ্বীপকে হারানো ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
৬০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন মালদ্বীপকে হারানো ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন জামাল ভূঁইয়ারা। এমন জয়ে জাতীয় দলের সদস্যদের ৬০ লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

বাফুফে সভাপতি জানিয়েছেন, পুরো দলের হাতে তুলে দেয়া হবে ৬০ লাখ টাকা। তবে কে কত টাকা পাবেন, সেটি জানাননি তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। এর আগে দলটির বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে রুখে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

এদিকে দ্বিতীয় রাউন্ডে তিন দলের বিপক্ষে মোট ছয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী মাসে দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ২১ নভেম্বর।

তৃতীয় ম্যাচও ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। ২০২৪ সালের ২১ মার্চ জামালদের প্রতিপক্ষ ফিলিস্তিন। ২৬ মার্চ একই দলের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এটা বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। ৬ জুন ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ১১ জুন লেবাননে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ পর্ব পার করতে পারলে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে পা রাখবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com