সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে সাকিব আল হাসান জানান, বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সুযোগ না থাকলেও পরের ম্যাচগুলো জিততে চান চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার জন্য। ২০২৫ সালে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর। সেখানে অংশ নেবে কারা?

ব্যাপারটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। তবে আইসিসির একজন মুখপাত্রের বরাতে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, স্বাগতিক পাকিস্তান ও চলতি বিশ্বকাপের সেরা সাত দল পাবে এই টুর্নামেন্ট খেলার সুযোগ।

তাতে শঙ্কার মুখে বাংলাদেশের অংশগ্রহণ। ৬ ম্যাচে মোটে ১ জয়, ৫ হারে পয়েন্ট টেবিলে নবম স্থানে বাংলাদেশ। পরের ৩ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানিস্তান আর নেদারল্যান্ডের মধ্যে একটি ম্যাচ আছে।
৪ পয়েন্টে থাকা এই দুই দলের একদল ম্যাচটি জিতে এগিয়ে যাবে। বাংলাদেশের নিচে থাকা ইংল্যান্ড তলানি থেকে উঠে আসার জন্য চলমান ভারত ছাড়াও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নেদারল্যান্ডস, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। 
সে হিসাবে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পেতে হলে আন্তত আরো দুটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। সঙ্গে বাড়িয়ে নিতে হবে রানরেটের হিসাব। কাজটি মোটেই সহজ নয় সাকিবদের জন্য।

আইসিসির ওই মুখপাত্র জানিয়েছেন, ২০২১ সালে যখন ২০২৪-২০৩১ পর্যন্ত চক্রের সূচি নির্ধারণ করা হয়, তখনই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য নতুন এই মানদণ্ড ঠিক করা হয়। সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়নস ট্রফির আসর। এর আগে ২০১৩ আসরের আয়োজকও ছিল তারা। দুই আসরে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে র‍্যাংকিংয়ের সেরা আটে থাকা দলগুলো পেয়েছিল খেলার সুযোগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com