সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

নেইমারের মেয়েকে অপহরণের চেষ্টা!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
নেইমারের মেয়েকে অপহরণের চেষ্টা!

ব্রাজিলের ফুটবলার নেইমারের কন্যাকে অপহরণের চেষ্টা। অস্ত্র হাতে হামলা চালায় অপহরণকারীরা। জানা যায়, নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালানো হয়।

একমাস আগেই কন্যাসন্তানের বাবা হয়েছেন নেইমার। সাও পাওলোতে ব্রুনার বাড়িতে হামলার সময় ছিলেন তার মা-বাবা। নেইমারের কন্যা এবং ব্রুনা সেখানে ছিলেন না। কিন্তু অস্ত্র হাতে অপহরণকারীরা এসে তাদের খোঁজ করে। ব্রুনাদের না পেয়ে লুটপাট চালায় তারা। যদিও ব্রুনার মা-বাবাকে কোনও আঘাত করেনি অপহরণকারীরা।

পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি-তে দেখা যায় তিন জন অপহরণকারী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢোকে। এক জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যক্তি ওই বাড়ির কাছেই থাকতেন। বাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ। তারা ওই বাড়ি থেকে ঘড়ি, গয়না এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে।

নেইমার এখন আল হিলালের হয়ে খেলেন। চোট থাকায় আপাতত তিনি দলের বাইরে। মুম্বই সিটির বিরুদ্ধে খেলার জন্য ভারতে এসেছিল নেইমারের ক্লাব। কিন্তু চোট থাকায় নেমার ভারতে আসতে পারেননি।

৭ অক্টোবর কন্যাসন্তানের জন্ম দেন ব্রুনা। সমাজমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছিলেন নেমার। ব্রাজিলের ফুটবল তারকার একটি ছেলে আছে। নেমারের প্রাক্তন প্রেমিকা ক্যারোলিনা ডান্টাস জন্ম দিয়েছিলেন নেমারের পুত্র ডাভি লুকা ডে সিলভা স্যান্টসের। তার এখন ১২ বছর বয়স।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com