শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

কমলগঞ্জের ফায়ার সার্ভিস লিডার রাধাকান্ত সিংহ আর নেই ॥ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৫৮৩ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকান্ড, সডক দুর্ঘটনা, নৌ-দুর্ঘটনাসহ যে কোন দুর্যোগ/দুর্ঘটনায প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাধাকান্ত সিংহ (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কমলগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামের রাধাকান্ত সিংহ কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে নিজ পেশায় কর্মরত থাকাবস্থায় গত বুধবার ( ১ মে) দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় শুক্রবার (৩ মে) ভোর সাড়ে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১১ টায় রাধাকান্ত সিংহের মরদেহ তার গ্রামের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামের নিজ বাড়িতে আনা হয়। এ সময় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন। দুপুর ১২ টায় মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জালাল মিয়া ও কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ও ইনচার্জ আব্দুল কাদির এর নেতৃত্বে ফায়ার সার্ভিস এর একটি দল গার্ড অব অনার প্রদান করে প্রয়াত ফায়ার সার্ভিস কমলগঞ্জ স্টেশন লিডার রাধাকান্ত সিংহের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এসময় তার মৃতদেহের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মীরা। এ ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা রাধাকান্ত সিংহের বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান। শুক্রবার বিকাল ৩টায় তিলকপুর সার্বজনীন শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com