শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

প্রতি ৬ ঘণ্টায় ঢাকায় ১টি করে বাসে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
প্রতি ৬ ঘণ্টায় ঢাকায় ১টি করে বাসে আগুন

বিএনপি-জামায়াতের তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলাকালে গত ৩৭ ঘণ্টায় ১৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ৬ থেকে বৃহস্পতিবার রাত ৭টা (৩৭ ঘণ্টা) পর্যন্ত ১৫টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

পরিসংখ্যানের বরাত দিয়ে তালহা বিন জসিম জানান, সারাদেশে প্রতি ৩ ঘণ্টায় ১টি করে পরিবহন এবং প্রতি ৪ ঘণ্টায় ১টি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে। ঢাকা সিটিতে প্রায় ৬ ঘণ্টায় ১টি করে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ায় সার্ভিস জানিয়েছে, ১৫টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, বারিধারা, মাতুয়াইল) ৭টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগে (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে গেছে।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে। অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com