সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

পাকিস্তান কি পারবে অসম্ভবকে সম্ভব করতে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
পাকিস্তান কি পারবে অসম্ভবকে সম্ভব করতে

পাকিস্তানও জানে সময়টা এখন তাদের নয়! কিছুতেই এমন মহাকঠিন সমীকরণ মেলানো যাবে না, সেটাও বুঝে গেছেন দলটির খেলোয়াড়রা। তবু বিশ্বকাপ বলে কথা, কোনো কিছু হারানোর শঙ্কা কিংবা বড় কোনো প্রাপ্তির সম্ভাবনা না থাকলেও আনুষ্ঠানিকতার ব্যাপারটা দেখাতেই হবে তাদের। সে জন্যই তো ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে দলটিকে। তবে ইংলিশদের জন্য ম্যাচটি একেবারে গুরুত্বহীন নয়। কারণ এই ম্যাচ জিতলে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দলটির।

পাকিস্তানের সামনে সমীকরণটা মূলত এমন। ইংল্যান্ড যত রানই করুক, বাবরদের সেটা পেরোতে হবে প্রায় ২৮০ বল হাতে রেখে। আর যদি পাকিস্তান আগে ব্যাটিং পায়, তাহলে তাদের ২৮৭ বা ২৮৮ রানে জিততে হবে। যেটা রীতিমতো অসম্ভব। তাই এটা বলাই যায়, চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডই পাচ্ছে সেমির টিকিট। আর পাকিস্তানের এই যাত্রা নিয়ে অনেকটা রসিকতাও চলছে। যে তালিকায় আছেন তাদেরই সাবেক তারকারা। যেমনটা বলেছেন ওয়াসিম আকরাম। 

অনেকটা মজার ছলে সাবেক এই তারকা বলেন, ‘দেখুন, অঙ্কের হিসাবে এখনও সেমিফাইনালে ওঠা সম্ভব। একটা কাজ করতে হবে। পাকিস্তানকে আগে ব্যাট করতে হবে আর রান জড়ো করতে হবে। এরপর ইংল্যান্ড দলকে তাদের ড্রেসিংরুমের মধ্যে আটকে রেখে পুরো দলকে টাইমড আউট করতে হবে! তাহলেই হবে।’

বুঝতেই পারছেন, ম্যাচটা এখন আর ম্যাচের মধ্যে নেই, অনেকটা রসিকতা হয়ে গেছে। তবু এই পারফরম্যান্সের হিসাব হবে। অন্তত শেষটা দু’দলই চাইবে রাঙাতে। আজগুবি কিংবা অধরা সমীকরণ মেলাতে না পারলেও একটা লড়াই জমাতে চাইবে। তার চেয়েও বড় কথা র‍্যাংকিংয়ের রেটিংটা বাড়লেও মন্দ হয় না। এসব কারণে দু’দলই চাইবে ম্যাচ জিততে।

পাকিস্তান পুরো আসরে একাধিক জায়গায় ভুগেছে। যাদের বড় দুর্বলতা ছিল স্পিনারের অভাব। যেখানে প্রতিটি দলে অভিজ্ঞ স্পিনার রয়েছেন, স্বাগতিক ভারতও প্রয়োজনে স্পিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সেখানে পাকিস্তান একেবারে ভিন্ন। তাদের বিশেষজ্ঞ এবং সেই মানের কোনো স্পিনার নেই। তা ছাড়া এশিয়া কাপে যে পেসত্রয়ী ছিলেন, সেটাও এলোমেলো দেখা যায় বিশ্বকাপে। 

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও এবার শুরু থেকে ছন্নছাড়া মনে হয়েছিল। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল। যা নিয়ে তাদের সাবেক দলনেতা মরগান মুখ খুললেও কোচিং প্যানেল তাঁকে উল্টো এক হাত নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com