শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

যাত্রাবাড়ীতে বাসে আগুন, দগ্ধ ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
যাত্রাবাড়ীতে বাসে আগুন, দগ্ধ ১

বিএনপির ষষ্ঠ দফার সর্বাত্মক অবরোধ শুরুর আগেই রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। তবে প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এ খবর নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।

এর আগে সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গত ২৮ অক্টোবর হতে ২০ নভেম্বর (সোমবার) পর্যন্ত ২৪ দিনে উচ্ছৃঙ্খল জনতার দেওয়া আগুনে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পোড়ানোর ঘটনা ঘটেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com