সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

হঠাৎ দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
হঠাৎ দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি!

ব্রাজিলের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে জয়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। উত্তাপের ম্যাচের পর যা আর্জেন্টিনা সমর্থকদের উত্তপ্ত করেছে আরও। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার (২২ নভেম্বর) ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে স্ক্যালোনির দল আর্জেন্টিনা। ঘটনাবহুল সে ম্যাচের শুরু থেকেই উত্তাপ ছড়িয়েছে। প্রথমে দুই দলের সমর্থদের মারামারি, তারপর মাঠেও ব্রাজিলের বাজে ফুটবলের পর অসংখ্য ফাউলের শিকার হয়েছে আর্জেন্টিনার ফুটবলাররা। তবে দ্বিতীয় হাফে ওতামেন্দির গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। এমন এক উত্তাপময় ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল আরও উত্তপ্ত করেছেন স্ক্যালোনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।

স্ক্যালোনি আরও বলেন, খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।

স্ক্যালোনির এমন কথা কিসের ইঙ্গিত দিচ্ছে তা অনেকেই অনুমান করতে পারে। তবে আপাতত তার অধীনে দারুণ ফুটবল খেলে যাচ্ছে আর্জেন্টিনা। স্ক্যালোনির কোচিংয়ের ওপর ভর করে আর্জেন্টিনা ২০২৪ সালের কোপাতেও ফেবারিট হিসেবেই থাকবে বলে অনেকের ধারণা।

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। এখন পর্যন্ত ৬৬ ম্যাচে আর্জেন্টিনার কোচ হিসেবে জিতেছেন ৪৮ ম্যাচ, হার ৬টিতে আর ড্র ১২ ম্যাচে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com