সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে এগিয়ে বাংলাদেশ

সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বড় রান তোলার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। একই ভুল করেছে নিউজিল্যান্ডও। কেন উইলিয়ামসের অসাধারণ সেঞ্চুরির পরও দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান। ফলে দিন শেষে ৪৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই কিউই ওপেনার টম নাথাম ও ডেভন কনওয়ে। ২১ রান করে লাথাম আউট হলে ৩৬ রানের জুটি ভাঙে। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।

এরপর দলীয় ৪৪ রানে ৪০ বলে ১২ রান করে আউট হন কনওয়ে। এরপর কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলাস মিলে আর কোনো বিপদ না ঘটিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় নিউজিল্যান্ড। বিরতি থেকে ফিরে বাংলাদেশ তৃতীয় সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯৮ রানে ৪২ বলে ১৯ রান করা হেনরি নিকোলাসকে সাজঘরে ফেরান তিনি।

এরপর ক্রিজে আসা ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামসন। ফিফটি পূরণ করেন এই ব্যাটার। মিচেলকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ১৬৫ রানে ৫৪ বলে ৪১ রান করে আউট হন মিচেল। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাইজুল। মিচেলের বিদায়ের পর ক্রিজে আসেন টম বান্ডেল।

বিরতি থেকে ফিরেই বান্ডেলের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১৭৫ রানে ২৩ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন গ্লেন ফিলিপস। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামসন। দুই জন মিলে ৭৮ রানের জুটি গড়েন। দলীয় ২৫৩ রানে ৬২ বলে ৪২ রান করে সাজঘরে ফিরে যান ফিলিপস। এরপর সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন।

সেঞ্চুরির পর বেশিদূর এগুতে পারেননি উইলিয়ামসন, ১০৪ রানে তাইজুলের শিকার হয়ে ফেরেন সাজঘরে। এরপর দলীয় ২৬৪ রানে ফিরে যান ইশ সোধি। দলীয় ৮৪তম ওভারে দিনের খেলা শেষ ঘোষণা করলে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৬ রান। ফলে দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com