সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কিউইদের উড়িয়ে ঘরের মাঠে টাইগারদের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
কিউইদের উড়িয়ে ঘরের মাঠে টাইগারদের প্রথম জয়

কিউইদের উড়িয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। নাইম আর তাইজুল এই তিনটি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে।

গতকাল বাংলাদেশের দেয়া ৩৩২ রানের টার্গেটে সেই লক্ষ্য ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে কিউইরা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল সফরকারীরা। আর আজ শেষ দিনে ১৮১ রানের মধ্যে অলআউট হয় নিউ জিল্যান্ড। নাজমুল হোসেন শান্তর অভিষেক নেতৃত্বের ম্যাচে বাংলাদেশ ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা তুলে নিয়েছে ৯টি উইকেট। এতে করে সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষেই সিলেটে জয়ের সুবাস পেয়েছিল টাইগাররা। বাকি ছিল শুধু অপেক্ষার। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্র দারুনভাবে শুরু করলো লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানে ভর করে ৩১০ রান সংগ্রহ করে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ১০৪ রানে ভর করে ৩১৭ রান করতে সক্ষম হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com