শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বছরে সাড়ে ৫ কোটি টাকা আয় করেন সাকিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
বছরে সাড়ে ৫ কোটি টাকা আয় করেন সাকিব

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। জেলা রির্টার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাকিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

মনোনয়নপত্র দাখিলের সময় দেয়া হলফনামায় নিজের আয়-ব্যায়ের হিসাব জমা দিয়েছেন সাকিব। শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাশ এবং পেশা হিসেবে ক্রিকেটার দেখিয়েছেন তিনি।

তিনি তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। এরমধ্যে ক্রিকেট থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ ডলার। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। সোনা দেখিয়েছেন ২৫ ভরি। আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা।

এদিকে জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইর্স্টান ব্যাংকে লোন দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে দেয়া মনোনয়নপত্র থেকে এসব তথ্য জানা গেছে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com