সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিপিএল শুরুর তারিখ জানা গেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
বিপিএল শুরুর তারিখ জানা গেল

গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এবার আসরের সময়সূচিও চূড়ান্ত হল। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে আসরটি। আর দেড় মাসের আসরটির পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে।

সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকার মধ্যের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। এবার ৭ দলের মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। এই তালিকায় আছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সপ্তাহের ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আর প্রতি শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

উল্লেখ্য, বিপিএলের এবারের আসরের ড্রাফটে ৭ ক্যাটাগরিতে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল। আর ৫ ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার ছিলেন ৪৪৮ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com