সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আইপিএলের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
আইপিএলের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি তিন ক্রিকেটার

আগামী মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলাম। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ভারতসহ বিশ্বের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ভারতের ২১৪ জন আর বিদেশের ১১৯ জন মিলিয়ে মোট ৩৩৩ জন ক্রিকেটার।

এবারের আইপিএল খেলতে বাংলাদেশ থেকে নাম পাঠান ৬ জন ক্রিকেটার। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। তাদের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনজন আর বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদসহ তিনজন।

তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।

জানা গেছে, বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com