সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও জাপানকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছিল বাংলার যুবারা। আজ শ্রীলঙ্কাকে হারিয়ে আসরের সেমি নিশ্চিত করলেন রাব্বি-আশিকরা

বুধবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২০০ রানের টার্গেট ৪ উইকেট হারিয়ে ৫৫ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে মাহফুজুর রহমান রাব্বীর দল। ওপেনার আশিকুর রহমান শিবলী ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।

যুব এশিয়া কাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুবা টাইগাররা। টানা দুই জয়ে শেষ চারে আগেই এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ লঙ্কানদের উড়িয়ে ‘বি’ গ্রুপে অপরাজিত থাকল রাব্বি-শিবলীরা।

সেই সঙ্গে নিশ্চিত হলো দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটির সেমিফাইনালের রোডম্যাপও। গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের দ্বৈরথে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্স-আপের। সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের। এর আগে ২০২১ সালেও দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল : ৫০ ওভারে ১৯৯/৯। (পুলিন্দু ২৮, রাভিশান ২১, সিনেথ ২৫, দিনুরা ২০, রুসান্দা ২৪, থারুপাতি ০, শারুজান ২১, লাহিরু ২৫, রুবিশান ১৯, দিনুকা ০, গারুকা ৮; মারুফ ৮-২-৩৪-২, রোহনাত ৯-০-৪০-১, জীবন ১০-১-৩২-১, রিজওয়ান ২-০-১৫-০, ওয়াসি ১০-১-৩২-৩, মাহফুজুর ১০-০-৪০-২, আরিফুল ১-০-৩-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৪০.৫ ওভারে ২০৪/৪। (শিবলি ১১৬*, জিসান ০, আরিফ ১৮, রিজওয়ান ৩২, আমিন ২৩, জেমস ২*; গারুকা ৭.৫-০-৫৬-২, দিনুকা ৬-০-৩০-০, দিনারু ২-০-৯-০, পেরেরা ৬-০-৩৩-০, লাহিরু ৮-০-২৪-১, সিনেথ ৬-০-২৭-০, মালশা ৫-০-২২-১)

ফল : বাংলাদেশ ছয় উইকেটে জয়ী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com