সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

দেশে ফিরল শিরোপাজয়ী বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে
দেশে ফিরল শিরোপাজয়ী বাংলাদেশ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সফল মিশন শেষে দেশে ফিরেছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দেশে ফিরেছেন তারা।

বিমান বন্দরে পা রাখার পর এশিয়া কাপ জয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।

এদিকে, যুব ক্রিকেটাররা এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ায় ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে, শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com