সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আইপিএলে নতুন দল পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
আইপিএলে নতুন দল পেলেন মোস্তাফিজ

তেমন একটা ফর্মে না থেকেও এবারের আইপিএলের নিলামে নতুন দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএলে তার অতীত পারফরম্যান্সের কারণে এবার দল পেলেন তিনি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নিলাম থেকে তাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। চেন্নাই সুপার কিংস তাকে ভিত্তিমূল্যেই কিনে নিয়েছে।

আইপিএলের এবারের নিলাম অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ের কোকাকোলা এরিনাতে। নিলামের সঞ্চালক হিসেবে আছেন মল্লিকা সাগর। তিনিই প্রথম নারী অকশনার হিসেবে আইপিএলের নিলাম সঞ্চালনা করছেন। এবারের নিলামে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে ৩ কোটি।

২০১৬ আসর দিয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। ১ কোটি ৪০ লাখ রুপিতে সেবার তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ। দুর্দান্ত বোলিংয়ে প্রথম আসরেই বাজিমাত করে হায়দরাবাদকে শিরোপা জেতাতে অবদান রেখেছিলেন বাঁহাতি এই পেসার। ১৭ উইকেট নিয়ে সেই আসরের ‘ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ স্বীকৃতি জিতেছিলেন মুস্তাফিজ।

এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও আইপিএল মাতিয়েছেন বাঁহাতি এই পেসার। আইপিএলের এ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। স্লোয়ার, কাটারে দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ। যেখানে ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট।

২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন মুস্তাফিজুর রহমান। ঐ মৌসুমেও ভিত্তি মূল্যেতে মুস্তাফিজকে পেয়ে যায় দিল্লি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com