সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

মাদক নিয়ে নিষিদ্ধ দুই জিম্বাবুয়ের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
মাদক নিয়ে নিষিদ্ধ দুই জিম্বাবুয়ের ক্রিকেটার

একের পর এক খারাপ খবর জিম্বাবুয়ের ক্রিকেটকে যেন গ্রাস করছে। ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। ব্যর্থ হয়েছে আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতেও। এরই জেরে পদত্যাগ করেছেন দেশটির হেড কোচ ডেভ হটন। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটি ধাক্কা খেল দেশটির ক্রিকেট। ‘অ্যান্টি-ডোপিং নিয়ম’ লঙ্ঘনের কারণে নিষিদ্ধ করা হয়েছে দলটির অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতাকে।

সম্প্রতি, নিষিদ্ধ একটি বিনোদনমূলক ড্রাগ পরীক্ষায় পজিটিভ হয়েছেন মাধেভেরে ও মাভুতা। তাদের শাস্তির মেয়াদ এখনো জানা যায়নি। তবে শীঘ্রই এই বিষয়ে একটি শুনানির ব্যবস্থা করা হবে। আপাতত তাদের সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’র তথ্যমতে, খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটের আচরণবিধির আওতায় তাদের অভিযুক্ত করা হয়েছে। শুনানির পর তাদের নিষিদ্ধ হওয়ার মেয়াদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মাধেভেরে ও মাভুতা দুজনই জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে খেলে থাকেন। গত সপ্তাহেও ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তারা। ওই সময় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব কটিতে খেলেছেন মাধেভেরে। আর শেষ টি-টোয়েন্টিসহ সব কটি ওয়ানডে ম্যাচে খেলেছেন মাভুতা।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাভুতার। এখনো পর্যন্ত তিনি ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর ২০২০ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের জাতীয় দলে ডাক পান মাধেভেরে। এখনো পর্যন্ত তিনি ২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "মাদক নিয়ে নিষিদ্ধ দুই জিম্বাবুয়ের ক্রিকেটার"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com