সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ৯৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় পায় সুমাইয়া আক্তারের দল।

বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার মেয়েদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

এদিন আগে ব্যাট করতে নেমে মানুদি দুলানসার দলের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই হাবিবার বলে বোল্ড হয়ে যান নেথমি পুরানা। ৪ রান করেই বিদায় নেন তিনি। ষষ্ঠ ওভারে রাবেয়া আরেক ওপেনার দেওমি ভিহাঙ্গাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। লঙ্কানদের দলীয় স্কোর তখন ১৮।

প্রথম ১০ ওভারের মধ্যেই আরও ২ উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান তুলতে সমর্থ হয় লঙ্কানরা। গুনারত্নে, অধিনায়ক দুলানসা ও সেওয়ান্দিকে ফিরিয়ে দেন নিশিতা। পাঁচ ব্যাটারের বিদায়ে লঙ্কানরা তখন কাঁপছে। তবে রাশমি নেথারাঞ্জলি কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। অন্যদিকে যাওয়া-আসার মিছিল চলতেই থাকে। নিশানশালা ও কাউশায়লা রানআউটে কাটা পড়েন।

প্রতিরোধ গড়ে তোলা নেথারাঞ্জলি শেষ পর্যন্ত ২৩ বলে ২১ রান করে রাবেয়ার শিকারে পরিণত হন। এছাড়া গিমহানিকেও আউট করেন রাবেয়া।

৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৩৩ থেকে ৩৫ রান করতেই আরও দুই উইকেট হারায় টাইগ্রেসরা। ৭৪ রানে চতুর্থ ও ৯৩ রানে পঞ্চম উইকেট হারায় সুমাইয়া আক্তারের দল। দুই ওপেনার সুমাইয়া আক্তার ও ফাহমিদা ছোঁয়া করেন যথাক্রমে ১৪ ও ৬ রান। ওয়ান ডাউনে নেমে ইভা খাতুন করেন ২৭ রান। তবে অধিনায়ক সুমাইয়া মাত্র ২ রান করতে পারেন। জান্নাতুল মাওয়া করেন ৭ রান। শেষ পর্ন্ত আফিফা আসিমা ইরা ২৯ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেয়া রাবেয়া হয়েছেন ম্যাচসেরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com