সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

এবার পাকিস্তানকে হারালো টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
এবার পাকিস্তানকে হারালো টাইগ্রেসরা

শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানকে হারালো বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট প্রথমে দল ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে পাকিস্তান। এতে ৩৬ রানের বিশাল জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ১৩৭ রানের লক্ষ্যে পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ের নামেন সামিয়া আফসার ও ফাতিমা। রান তাড়ায় নেমে শুরুটা অবশ্য ভালোই ছিলো ম্যান ইন গ্রিনদের। ফাতিমা ও সামিয়া মিলে ওপেনিং জুটিতে তুলে নেন ৫১ রান। তাদের জুটি ভেঙে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান ইরা। ৩০ বলে ২৫ রান করে আউট হন সামিয়া। এরপর ক্রিজে স্থায়ী হতে পারেননি ফাতিমাও। ৪৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে রাবেয়ার শিকার হন তিনি।

দুই জনের বিদায়ের পর টাইগ্রেসদের বোলিং তোপে ক্রিজে দাঁড়াতে পারেনি পাকিস্তানের বাকি ব্যাটাররা। শেষদিকে কামাল খানের ১২ বলে ১৪ আর লাইবা নাসিরের ১২ বলে ১০ রানের ইনিংস কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশ জয় পায় ৩৬ রানের বড় ব্যবধানে। এই জয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

এর আগে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও অধিনায়ক সুমাইয়া আক্তারের ৩২ রানের সঙ্গে অরভিন তানির ৩১ ও সুমাইয়া আক্তার সুবর্ণার ২৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com