সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

নেপালের বিপক্ষে দাপুটে জয় পেল যুবারা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে
নেপালের বিপক্ষে দাপুটে জয় পেল যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের কঠিন সমীকরণের বোঝা মাথায় নিয়েই প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে এই ম্যাচে জয়ের অপরিহার্য ছিল জুনিয়র টাইগারদের। তবে সব চাপ সামাল দিয়ে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৩১ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দেয় নেপাল। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪৮ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। এতে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল শিবলি-রাব্বিরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেয় দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। তবে ইনিংস বড় করতে পারেননি শিবলি। ৩৪ বলে ১৬ রান করে ক্যাচ আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে রিজওয়ানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জিশান।

টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে ৩৯ বলে ফিফটি পূরণ করেন জিশান। এরপর পিচে বেশি সময় টিকতে পারেনি এই ডান হাতি ব্যাটার। ৪৩ বলে ৫৫ রান করে সুভাষ ভান্ডারিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১৫ রান করে জিশানকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান।

এরপর আহার আমিনকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন আরিফুল ইসলাম। ১৭ বলে ১২ রান করে আউট হলেও রান রেটের হিসাব মাথায় রেখে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন আরিফুল।

তিন বলে শূন্য রান করে শিহাব জেমস আউট হলেও, ৩৪ বলে ফিফটি তুলে নেন আরিফুল ইসলাম। শেষ পর্যন্ত পারভেজ জীবনের ৬ বলে ৫ রান এবং আরিফুলের ৩৮ বলে অপরাজিত ৫৯ রানের ভর করে ১৪৮ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এদিন নেপালের হয়ে বোলিংয়ে একাই লড়াই করতে থাকেন সুভাষ ভান্ডারি। সেই সঙ্গে শিকার করেন পাঁচ উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com