সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

‘আপনি চশমা পরে যেটা দেখেন, আমি তার চেয়ে ভালো দেখি’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে
‘আপনি চশমা পরে যেটা দেখেন, আমি তার চেয়ে ভালো দেখি’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সাকিব আল হাসানের পারফরমেন্স খুবই হতাশার। বেশ কিছু ম্যাচ তো ব্যাটিংই করেননি। আর যে কয় ম্যাচে করেছেন, সেখানে ব্যাটিং অর্ডার ছিল নিচের দিকে। এখন পর্যন্ত ৫ ম্যাচে ব্যাটিং করে তার রান ৪! মূলত চোখের সমস্যার কারণেই তার এই অবস্থা! বিশ্বকাপের পর থেকেই মূলত সাকিব আল হাসানের চোখের সমস্যার কথা সামনে আসে। এরপর থেকে তিনি যেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সেখানেই তার চোখ নিয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। সম্প্রতি চোখের সমস্যা নিয়ে প্রশ্ন শুনে ওই সাংবাদিকের উপর বেশ চটে যান সাকিব আল হাসান।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিতর্কিত মন্তব্য করেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার সাকিব। চোখের সমস্যা নিয়ে প্রশ্ন করতেই এক সংবাদকর্মীকে পাল্টা প্রশ্ন করেন সাকিব, ‘আপনাকে কে বলেছেন চোখের সমস্যা?’

একটু পর সাংবাদিককে খোঁচা দিয়ে সাকিব আরও বলেন, ‘এই যে বারবার চোখ চোখ চোখ করছেন, চোখের কোনও সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি তার চেয়ে ভালো দেখি।’

বিশ্বকাপের সময় চোখে সমস্যাটা প্রথম ধরা পড়লে চেন্নাইয়েই চক্ষুবিশেষজ্ঞ দেখিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর ঢাকা ও লন্ডনেও চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। আর গত ২১ জানুয়ারি তিনি সিঙ্গাপুরে যান। সমস্যা সম্পর্কে সাকিব যেটা বলেছেন, সব চিকিৎসকের পর্যবেক্ষণও তা–ই বলে। অতিরিক্ত মানসিক চাপে থাকলে তার চোখের রেটিনার নিচে একধরনের তরল পদার্থ জমছে, যেটা ঝাপসা করে দিচ্ছে দৃষ্টি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি বা সিএসসি।

এদিকেএবারের বিপিএলের তিন ম্যাচে সাকিব আল হাসানের রান- ২, ২, ০। রংপুর রাইডার্সের এ অলরাউন্ডার দলের এক ম্যাচে খেলেননি আর দুই ম্যাচে ব্যাটিংই করেননি। তবে বল হাতে তিনি অবশ্য আগের সাকিবই আচেন, ৫ ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। রংপুর তাদের সর্বশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজ ৭৭ রানের জয় পেয়েছে। এই জয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই শূণ্যে রানে আউট হয়ে ফিরেছেন সাকিব। তবে বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট তার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেও বললেন, রংপুর আসলে অর্ধেক সাকিবকে পাচ্ছে, ‘জীবনে এই প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে আমার। তারা আমাকে দলে নিয়েছিল। অথচ আমি তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না।’

রংপুরকে একটা ধন্যবাদও দিলেন সাকিব, তারপরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে তা সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com