সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আমেরিকার ক্রিকেটে যোগ দিলেন রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
আমেরিকার ক্রিকেটে যোগ দিলেন রিকি পন্টিং

গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রিকি পন্টিং যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। সেই গুঞ্জন সত্যি হলো শেষ পর্যন্ত। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি দল ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। ওয়াশিংটনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি।

গত বছর এমএলসির প্রথম মৌসুমে ওয়াশিংটনকে তৃতীয় স্থান এনে দেন তাদের কোচ গ্রেগ শিপার্ড। বিবিএলের দল সিডনি সিক্সার্সেরও কোচের দায়িত্বে থাকায় ফ্র্যাঞ্চাইজিটির প্রতি আরও বেশি মনোযোগ দিতে ওয়াশিংটনের কোচের দায়িত্ব ছেড়েছেন শিপার্ড। তিনি পন্টিংয়ের দীর্ঘদিনের মেন্টরও। ওয়াশিংটনে সেই শিপার্ডেরই জায়গা নেবেন টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পন্টিং।

ওয়াশিংটন ফ্রিডমের কোচের দায়িত্ব নেওয়া পন্টিং বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বেও আছেন। এর আগে ক্রিকেটের মুম্বাই ইন্ডিয়ানস ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্বও পালন করেছেন। পন্টিংয়ের নেতৃত্বেই ২০০৩, ২০০৭ দুই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com