সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

শিরোপা তুমি কার? ভারত না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে
শিরোপা তুমি কার? ভারত না বাংলাদেশের

বাংলাদেশের দ্বিতীয় নাকি ভারতের প্রথম? এই প্রশ্নটিই এখন অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর পাওয়া যাবে এই উত্তর। তবে ফলাফল যাই হক ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। শিষ্যদের লড়াকু মানসিকতায় ভরসা কোচ টিটুর। অন্যদিকে, লিগপর্বের ভুল শুধরে শিরোপায় চোখ ভারতের। কমলাপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

ফুটবলে সাফল্যের গল্প মানেই তার রুপকার বাংলাদেশের নারী ফুটবল। যার বেশিরভাগ সাফল্য এসেছে বয়সভিত্তিক আসরগুলোতে। আর এখানে মেয়েরা আরও ধারাবাহিক। সর্বশেষ ২০২১ সালে এই ভারতকে হারিয়ে সাফের শিরোপা উচিয়ে ধরেছিল বাংলার মেয়েরা। তবে বয়সভিত্তিক ফুটবলে মেয়েরা নিয়মিত সাফল্য পেলেও এখন পর্যন্ত শিরোপা ধরে রাখার নজির নেই। এবার সেই পুরানো প্রথা ভেঙ্গে শিরোপা ধরে রাখাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করেছেন দেশের ফুটবল সমর্থকরা।

দুই বছর পর অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে আবারও প্রতিপক্ষ ভারত। দু’দলের দ্বৈরথের ভেন্যুটাও অপরিবর্তিত। সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা সার্বিক বিবেচনায় স্বাভাবিকভাবে এগিয়ে স্বাগতিকরা। তবে কোচ এটা মানতে নারাজ। পুরানো দল কিংবা পুরানো মঞ্চ হলেও দুই দলের ফুটবলাররা অনেকেই নতুন। এমনকি অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে খেলা ফুটবলার রয়েছে ভারতের এই দলে।

প্রতিপক্ষ হিসেবে সব সময় ভারত কঠিন। এমনকি চলতি আসরে সবচেয়ে বেশি গোলও দিয়েছে সফররতরা। তবে এসব নিয়ে ভাবছেন না অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। খেলতে চান নিজেদের স্বাভাবিক খেলা। আফিদা বলেন, ‘আমরা যতটা কঠোর পরিশ্রম করেছি তার উপর আমাদের আত্মবিশ্বাস আছে। আর আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবো আমরা।’

চলতি আসরে গ্রুপ পর্বে ম্যাচে ভারতের সাথে শেষ মুহূর্তে জয় পেয়েছে আফিদা-সাগরিকারা। তাইতো ফাইনালের আগে অনুশীলনে বেশ সতর্ক সাইফুল বারী টিটুর শিষ্যরা। পেনাল্টি শ্যুট আউটের প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘কখনোই বলতে পারবেন না যে আপনি চ্যাম্পিয়ন হবেন বা এগিয়ে আছেন। কারণ প্রতিপক্ষকে সম্মানটা দিতে হবে। বিশেষ করে ভারতের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা কিছু খেলোয়াড় আছে। ওরা ইউরোপের দলের সাথে খেলেছে। যেটা আমাদের মেয়েরা খেলেনি।’

টিটু আরও বলেন, ‘আমাদের যেমন আগের সব খেলোয়াড় নাই, তাদেরও নাই। এজন্য এটা অন্যরকম একটা দিন। তাই জয়ের জন্য মরিয়া হওয়াটা জরুরি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com