সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ধর্ষণ মামলায় সাড়ে চার বছরের কারাদণ্ড দানি আলভেসের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলায় সাড়ে চার বছরের কারাদণ্ড দানি আলভেসের

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্রাজিলিয়ান কিংবদন্তি দানি আলভেসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে বার্সেলোনার আদালত। যৌন নিগ্রহের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪০ বছর বয়সী আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করেন তিনজন বিচারকের প্যানেল।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ব্রাজিল ও বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়ের বিরুদ্ধে। সেই অভিযোগ বার্সেলোনার তিনজন বিচারক নিয়ে গঠিত বিচারকের প্যানেলে প্রমাণিত হওয়ায় এই শাস্তি পেলেন তিনি।

একই সঙ্গে ৪০ বছর বয়সী এই ফুটবলারকে কোর্টের মাধ্যমে নির্যাতিত নারীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতেও নির্দেষ দিয়েছেন এই বিচারক প্যানেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com