কিশোরগঞ্জে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগ। এতে ১৪টি ক্লাব অংশগ্রহণ করেছে। মাস ব্যাপী চলবে গ্রুপ পর্বের খেলা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে বত্রিশ ক্রীড়া চক্র বনাম এবি ফ্যাশান ক্রীড়া চক্র। খেলায় বত্রিশ ক্রীড়া চক্র ১-০ গোলে জয় লাভ করে।
শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু প্রথমার্ধে সফলতা পায় না কেউই। ৭০ মিনিটের খেলায় দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটের মাথায় দলকে জয় সূচক গোল উপহার বত্রিশ ক্রীড়া চক্রের মো: পাভেল মিয়া।
খেলার প্রথমার্ধে পেনাল্টি পেয়েও মিস করে ফরোয়ার্ড এমদাদুল ও দ্বিতীয়ার্ধে আরেকটি পেনাল্টি পেলেও সেটি রুখে দেয় এবি ফ্যাশন ক্রীড়া চক্রের গোল কিপার। পেনাল্টিগুলো মিস না হলে জয়ী দলের গোলের ব্যবধান হতে পারতো ৩-০।
এবি ফ্যাশন ক্রীড়া চক্রের রকি প্রথমার্ধের ২৭ মিনিটে ও পাভেল দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে এবং বত্রিশ ক্রীড়া চক্রের হাসান প্রথমার্ধের ২৯ মিনিটে একটি করে হলুদ কার্ড পায়।

গতকাল বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
লীগে চারটি গ্রুপে মোট ১৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো এ.বি. ফ্যাশান ক্রীড়া চক্র, এস.বি স্পোটিং ক্লাব, চমক স্পোটিং ক্লাব, আমরা সবুজ শারীর চর্চা কেন্দ্র, বত্রিশ ক্রীড়া চক্র, বত্রিশ জুনিয়র ক্লাব, তারুণ ক্রীড়া চমক, ঈশাখা স্পোটিং ক্লাব, সচেতন স্পোটিং ক্লাব, বয়লা স্পোটিং ক্লাব, মার্শাল আর্ট এসোসিয়েশন, আব্দুল বারীক ফুটবল একাডেমী, ইছামদ্দিন স্পোটিং ক্লাব, প্রভাতী সংসদ। খেলার প্রথম দিনে চমক স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে আমরা সবুজ শরীরচর্চা।