রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

‘নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
‘নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই লঙ্কান কোচ। বিপিএল দেখতে বসে টিভি বন্ধ করে দেন বলে মন্তব্য করেন তিনি। হাথুরুর মন্তব্যের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) টেনিসের একটি প্রোগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় বিপিএল নিয়ে হাথুরুসিংহের মন্তব্য সম্পর্কে প্রশ্নে তাকে শোকজ দেয়াসহ নিয়মুনযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, প্রথমে দেখতে হবে সে আচরণবিধি ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে বিপিএল নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। কোনো রাখঢাক না রেখেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। সাফ বলে দিয়েছেন, বিপিএল তার কাছে সার্কাস ব্যতীত কিছু মনে হয় না। বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন!

‘বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না?’ এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ মানের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভূত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়।’

‘এখানে আইসিসির হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা রেখে আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি’ -আরও বলেন হাথুরুসিংহে।

বিসিবির চাকুরি করে, এমন গুরুত্বপূর্ণ পদে থেকে হাথুরুসিংহে এমন কথা বলতে পারেন কি না তা নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন ওঠে। বিসিবিও জানিয়েছিল এই বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হবে। এর মধ্যে বোর্ড সভাপতি নিজের অবস্থান জানালেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com