রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বড় জয় পেয়েছে সচেতন স্পোটিং ক্লাব

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে
বড় জয় পেয়েছে সচেতন স্পোটিং ক্লাব

কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হয় তরুণ ক্রীড়া চক্র ও সচেতন স্পোটিং ক্লাবের মধ্যে।

খেলার ১১ মিনিটে হালিমের গোলে এগিয়ে যায় সচেতন স্পোটিং ক্লাব।  ১৪ মিনিটে স্কোর দিগুণ করে আসিফ। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে তরুণ ক্রীড়া চক্র। তবে দ্বিতীয়ার্ধে প্রথমে পেনাল্টির গোলে স্কোরের ব্যবধান কমায় সুমন। কিন্তু স্কোরে আরেকটি গোল যোগ করে সমতা বা ম্যাচ জয়ের আশা ফিকে করে দেয় সচেতন স্পোটিং ক্লাবের রাকিব। শেষের দিকে ফরোয়ার্ড হালিম তার দ্বিতীয় গোল করে সহজ জয়ের ম্যাচকে বড় স্কোরে রূপান্তরিত করে। হালিমের নিজের দুটি গোল ছাড়াও অন্য দুটি গোলেও সহযোগিতা রয়েছে।

বড় জয় পেয়েছে সচেতন স্পোটিং ক্লাব

সচেতন স্পোটিং ক্লাব

বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত খেলায় সচেতন স্পোটিং ক্লাব ৪-১ গোলে বড় জয় পায়। সচেতন স্পোটিং ক্লাব একাধিক সহজ সুযোগ নষ্ট করে একাধিক গোল বঞ্চিত হয়। নতুবা ব্যবধানটা আরও বড় হতে পারতো। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফুল পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সচেতন স্পোটিং ক্লাব। দুপক্ষের আসিফ ও সুমনকে একটি করে হলুদ কার্ড দেখিয়ে সুন্দর খেলা উপহার দিয়েছে অভিজ্ঞ রেফারী রিপেল হাসান।

আগামী শুক্রবার (০১ মার্চ) বিকেল ৩ ঘটিকায় গ্রুপ পর্বের সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হবে এস.বি স্পোটিং ক্লাব বনাম আব্দুল বারিক স্পোটিং ক্লাবের মধ্যে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com