রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে
নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের কিশোরীরা। নেপালে অনুষ্ঠিত হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আসর।

কাঠমান্ডুতে চেসাল স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক নেপালকে হারিয়েছে। ম্যাচের উভয় গোলই হয়েছে প্রথমার্ধে। সুরভী আকন্দ প্রীতির নৈপুণ্যে জয় দিয়ে যাত্রা শুরু করেছে সাইফুল বারী টিটুর দল।

আনফা কমপ্লেক্সে শনিবার রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারায় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। সংঘবদ্ধ এক আক্রমণে বাংলাদেশ লিড নেয়। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বক্সের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন প্রীতি।

বিরতির পর স্বাগতিক নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালায়। যদিও বাংলাদেশের রক্ষণ দুর্গে কাঁপন ধরানোর মতো তেমন আক্রমণ করতে পারেনি নেপাল। ৬২ মিনিটে আরিফার ক্রসে সুরভী প্রীতির প্লেসিং করা বল জালের পাশে লেগে হ্যাটট্রিক বঞ্চিত হন।

সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চার দল অংশগ্রহণ করছে। এক ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট করে অর্জন করেছে ভারত ও বাংলাদেশ। ৫ মার্চ বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। চার দল তিন ম্যাচ করে খেলার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com