রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর করার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায়।

ঘরের মাঠে সিরিজ জিততে প্রতিজ্ঞাবদ্ধ হলেও নিজেদের ফেভারিট মানছে না বাংলাদেশ। বরং সফরকারীদের সমীহ করেই টি-টোয়েন্টি মিশন শুরু করতে চান নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে ক্রিকেটারদের বিপিএল পারফরম্যান্স।

অন্যদিকে, বেশ জোরেশোরেই নিজেদের ফেভারিট দাবি করলেন লঙ্কান কোচ। যদিও নিষেধাজ্ঞায় তারা পাচ্ছেন না নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

সিলেটে এক নতুন বাংলাদেশ, মাঠের নেতা শান্ত। তাই তো অনুশীলনে যোগ দেয়ার আগে কোচ হাথুরুর সঙ্গে পরিকল্পনা আঁটলেন আসন্ন মিশনের। যেখানে তার সঙ্গী আরেক নতুন নির্বাচক হান্নান সরকার। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলন করলেন রোববার। যেখানে ব্যাটিংয়ের সাম্প্রতিক ফর্মের মতো নড়বড়ে ছিলেন না অধিনায়ক। লম্বা বিপিএলের পরও পুরোপুরি চাঙ্গা আছে টাইগার শিবির। চোখে মুখে এখন নতুন স্বপ্ন।

আগের দিন রোববার মাঠের অনুশীলনেও বেশ চনমনে ছিল বাংলাদেশ দল। নেটে ভাগ হয়ে পেসার এবং স্পিনারদের সামলান রিয়াদ, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকাররা। নিবিড়ভাবে যা পর্যবেক্ষণ করেন দুই নতুন কোচ হেম্প ও আন্দ্রে অ্যাডামস। একদম শেষদিকে নেটে আসেন দ্বিতীয় বারের মতো বাংলাদেশ দলে ডাক পাওয়া জাকের আলী। বিপিএলে ভালো পারফর্ম করে দলে আসলেও তার অন্তর্ভুক্তি চমকে দিয়েছে অনেককেই।

অনুশীলন শুরুর আগেই আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনে হাজির হন শ্রীলঙ্কান অধিনায়ক। চা বাগানের মনোরম পরিবেশে ট্রফি উঁচিয়ে হয়তো স্বাগতিকদের একটা বার্তাই দিতে চাইলেন, সহজ হবে না এই সিরিজটা। মুখোমুখি ১৩ দেখায় এখন পর্যন্ত ৯ টি-টোয়েন্টিতে জয় আছে শ্রীলঙ্কার। ৪টিতে জিতেছে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com