রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সৌদিতে হাফ-সেঞ্চুরি করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে
সৌদিতে হাফ-সেঞ্চুরি করলেন রোনালদো

টানা চার ম্যাচ হারের পর হাসি ফুটেছে আল নাসের ক্লাবের সবার মুখে। শুক্রবার (১৫ মার্চ) আল আহলির বিপক্ষে নিজেদের সব শেষ ম্যাচে মাঠে নামার আগে বেশ চাপেই ছিলো সৌদির এই তারকা ক্লাবটি। রবার্তো ফিরমিনোর আল আহলির বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর জিতেছে ১-০ গোলে।

এর আগে টানা চার ম্যাচে হারের কারণে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই লীগ ম্যাচে পয়েন্ট হারানোর পাশাপাশি বিদায় নিতে হয়েছে এএফসি চ্যাম্পিয়নস লীগ থেকেও। এর পেছনে দায়ী রোনালদো নিজেও। চ্যাম্পিয়ন লিগে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অবিশ্বাস্য এক সহজ সুযোগ মিস করে হাস্যরসের শিকারও হন তিনি।

অবশেষে সব মিলিয়ে চাপ পাশ কাটিয়ে গোল করে জিতিয়েছেন আল নাসরকে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আল নাসরের হয়ে ৫০ গোল করলেন রোনালদো।

শুক্রবার (১৫ মার্চ) আল আহলির মাঠ কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বসেছিল তারার মেলা। আল নাসরে রোনালদোর পাশাপাশি ছিলেন সাদিও মানে-ওতাবিওর মতো তারকারা। অন্যদিকে আল আহলির স্কোয়াড সেজেছিল ফিরমিনো-রিয়াদ মাহরেজ-ফ্রাঙ্ক কেসিদের নিয়ে। তবে বড় তারকাদের উপস্থিতি সত্ত্বেও প্রথমার্ধের বেশির ভাগ সময় বেশ সতর্কতার সঙ্গে পার করে দুই দল।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধ অবশ্য প্রথমার্ধের চেয়ে যথেষ্ট আকর্ষণীয় ছিল। দুই দলই এ সময় গোলের চেষ্টায় আক্রমণে যেতে শুরু করে। স্বাগতিকদের হয়ে ম্যাচের ৫৭ মিনিটে গোলও পেয়ে যান ফিরমিনো। কিন্তু তাকেও শেষ পর্যন্ত নিরাশ হতে হয় ভিএআরের কারণে। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে গোলের উপলক্ষ পান রোনালদো। বক্সের ভেতর আল নাসরের আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিকে দারুণ শটে দলকে গোল এনে দেন রোনালদো। এই গোলই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে আল নাসরকে।

আল আহলির বিপক্ষে এ জয়ে প্রো লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল আল নাসর। ২৪ ম্যাচে ৫৬। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫। আর আল নাসরের কাছে হেরে পিছিয়ে পড়া আল আহলি ৪৭ পয়েন্ট নিয়ে আছেন তালিকার তিনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com