রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেন তৃষ্ণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেন তৃষ্ণা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা অজিদের বিপক্ষে হ্যাটট্রিক তুলে নিয়েছেন টাইগ্রেস পেসার ফারিহা তৃষ্ণা। তবুও টস জিতে ব্যাট করা সফরকারীরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের বিশাল সংগ্রহ গড়েছে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জিওর্জিয়া ওয়ারহাম। তিনি ৩০ বলে ১০টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া ওপেনার গ্রেস হ্যারিস ৩৪ বলে ৪৭ রান করেন।

বাঁহাতি পেসার ফারিহা ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ এবং বেথ মুনির উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম।

এছাড়া দুটি করে উইকেটের দেখা পান নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com