রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ভয়াবহ যানজটে স্থগিত তামিম-মাশরাফিদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে
ভয়াবহ যানজটে স্থগিত তামিম-মাশরাফিদের ম্যাচ

সাভারের হেমায়েতপুরে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। ছড়িয়ে পড়ে পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে। এতে এক ব্যক্তি নিহত ও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।

মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া সেই ঘটনার কারণে ঐ সড়কে দেখা দেয় তীব্র যানজট। এর প্রভাব পড়েছে তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজাদের ম্যাচে।

বিকেএসপিতে আজ ম্যাচ ছিল প্রাইম ব্যাংক-পার্টেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের। তবে সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হয়েছে। সাভারের তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেনি কোনো দল। তাই বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম।

লিজেন্ড অব রূপগঞ্জের কর্মকর্তা আহমেদ রুবেল বলেন, হেমায়েতপুরে তীব্র যানজট শুরু হয়, যে কারণে মাঠে পৌঁছানো সম্ভব হয়নি। তবে খেলা রিসিডিউল করা হয়েছে আজকের ম্যাচ দুটি কাল হবে। কালকের গুলো দেয়া হয়েছে আগামী পরশু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com