রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কোচ জানেন তিনি মাঠে নামবেন, সাকিব গেলেন ওমরা পালনে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে
কোচ জানেন তিনি মাঠে নামবেন, সাকিব গেলেন ওমরা পালনে

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর প্রিমিয়ার লীগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে নামার কথা ছিল সাকিব আল হাসানের। গতকাল ছিল ঢাকা প্রিমিয়ার লীগে শেখ জামালের গুরুত্বপূর্ণ ম্যাচে। প্রাইম ব্যাংকের বিপক্ষে তাকে ধরে নিয়েই পরিকল্পনা সাজিয়ে ছিলেন কোচ সোহেল ইসলাম। তার সঙ্গে যোগাযোগ না থাকলেও আগের দিন সাংবাদিকের কাছে সাকিবের খেলার সম্ভাবনার কথাই জানিয়েছিলেন। কিন্তু আগেরদিন সন্ধ্যায়ও কোচ নিশ্চিত হতে পারেননি সাকিব খেলবেন কি না।

গতকাল ম্যাচের দিন সকালে একাদশ তৈরির সময় জানলেন সাকিব দেশেই থাকছেন না। তিনি ওমরাহ পালন করার জন্য সৌদি আরব যাচ্ছেন। একটি দলের নিবন্ধিত খেলোয়াড় হওয়ার পর কোনো ক্রিকেটার যদি তার দলের সঙ্গে কোনো যোগাযোগই না রাখেন, কোচ কিংবা কর্মকর্তাদের সঙ্গে কথা না বলেন, তখন তার নিবেদন নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যদিও সাকিব আল হাসানের ক্ষেত্রে এসব কোনো নতুন বিষয় নয়। জাতীয় দলের অনুশীলন ছেড়ে দিয়ে যিনি বিজ্ঞাপনের শ্যুটিং করতে চলে যেতে পারেন, তার কোনো একটি ক্লাবের প্রতি দায়বদ্ধতা কেমন থাকবে, তা নির্দ্বিধায় বলে দেয়া যায়।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে শেখ জামালের হয়ে প্রিমিয়ার লীগে ৩ ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে এক হাফসেঞ্চুরিসহ (১৯, ৩৪ ও ৫৩) ১০৬ রান করার পাশাপাশি বল হাতে (৩/৩৯, ১/৪৭ ও ২/১৪) ৬ উইকেট শিকার করেনে তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com