শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

কমলগঞ্জে কৃষকের বিরুদ্ধে প্রভাবশালীর একাধিক মামলা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৫৭৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মহেষপুর গ্রামে জমি দখলে নিতে নিরীহ কৃষকের বিরুদ্ধে এক প্রভাবশালীর একাধিক মামলা দিয়ে পুলিশের নির্মম আচরণ ও হয়রানির প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী মানববন্ধন করেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন ও প্রতিবাদে অংশ নেন।
স্থানীয় গ্রামবাসী অভিযোগ করে বলেন, মহেশপুর গ্রামের প্রয়াত চান মিয়ার ছেলে বাছিত মিয়ার ভিটেমাটি দখলে নিতে একই বাড়ির চাচাতো ভাই প্রভাবশালী বশির মিয়া পাঁচটি হয়রানি মূলক মামলা দিয়েছেন। কমলগঞ্জ থানা ও মৌলভীবাজার আদালতে একের পর এক মামলা দিয়ে নিরীহ কৃষক বাছিত মিয়াকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ বশির মিয়ার দায়েরকৃত কমলগঞ্জ থানার একটি মামলায় পুলিশ সঠিক তদন্ত ছাড়াই গত শনিবার ভোর রাতে বাছিত মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সঠিকভাবে তদন্তপূর্বক গ্রামের নিরীহ কৃষক বাছিত মিয়াকে অব্যাহতি ও মামলাবাজের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলাকাবাসী মানববন্ধন করেন।
মহেশপুর ও রশীদপুর গ্রামবাসীর আয়োজনের এলাকার প্রবীন মুরব্বী আব্দুল খালিক এর সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহনকারীদের মধ্যে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ছাতির মিয়া, মকবু বেগম, হারুন মিয়া, হান্নান মিয়া, মোমিন মিয়া, হনুফা বিবি, আসিরা বিবি, রায়না বেগম প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, প্রবাসী আলতাফুর রহমান আলতার পিতা বশির মিয়া ধনে বলে বলিয়ান থাকায় অতি নিরীহ কৃষক বাছিত মিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। থানা পুলিশও বিষয়টি সঠিকভাবে তদন্ত না করে প্রভাবিত হয়ে অন্যায়ভাবে শনিবার ভোর রাতে দুই গাড়ি পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেছে। নিরীহ ব্যক্তির বিরুদ্ধে এ ধরণের অমানবিক আচরণের প্রতিবাদে দুই গ্রামের নারী পুরুষরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অভিযোগ বিষয়ে বশির মিয়ার বাড়িতে গিয়েও ঘরের দরজা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পতনঊষারের স্থানীয় ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসলে বাছিত মিয়া নিরীহ ব্যক্তি। বিষয়টি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, এক মাস আগের দায়েরকৃত একটি মারামারির মামলায় বাছিত মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com