রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

হাইড্রেশন ড্রিংক বাজারে আনছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ মে, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে
হাইড্রেশন ড্রিংক বাজারে আনছেন মেসি

ফুটবল থেকে যা যা পাওয়া সম্ভব তার প্রায় সবই আছে লিওনেল মেসির ঝুলিতে। লম্বা ক্যারিয়ার প্রাপ্তি আর অর্জনে পূর্ণ। ফুটবলের বাইরেও মেসির জগৎটা একেবারে ছোট নয়। ব্যবসা বাণিজ্যের দুনিয়ায়ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এ মহাতারকা। এবার হাইড্রেশন ড্রিংক (জলযোজন পানীয়) বাজারের আনার প্রস্তুতির খবর দিয়ে আলোচনায় এসেছেন এই তারকা।

ইতোমধ্যেই বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত আছেন মেসি। পাশাপাশি এবার বাজারে আনতে যাচ্ছেন হাইড্রেশন ড্রিংক। এ বছরের ২৪ জুন পানীয়টি বাজারজাত করা হবে। শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারে পাওয়া যাবে।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেসি। ভিডিওটিতে মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে একটি পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায়।

মেসি সেখানে বলেন, ‘আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ, হাইড্রেশন (জলযোজন) সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে, সেখান থেকে মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের জলযোজন পানীয়টি কীভাবে তৈরি হচ্ছে, সেটি সম্পর্কে জেনেছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com