শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

শমশেরনগর বিমানবন্দর সড়কে ড্রেনেজ ধ্বসে জনদুর্ভোগ চরমে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৫৯৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চৌমুহনাস্থ বিমানবন্দর সড়কে ড্রেনেজ ধ্বসে গর্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যান চলাচল। বাসাবাড়ি ও ড্রেনের ময়লা পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে।
সরেজমিন দেখা যায়, ভেঙ্গে যাওয়া রাস্তার ড্রেনেজের ওই স্থান দিয়ে যান চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ময়লা পানি জমে রাস্তার দু’পাশে গর্ত হওয়ায় ছোট ছোট যানসমুহ গর্তে আটকা পড়ছে। ভারী যানবাহনের চাপে যেকোন মুহুূর্তে ড্রেনেজ ভেঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। স্থানীয়রা গর্তের মাঝখানে কাঠের টুকরো প্রবেশ করে রাখলেও গাড়ির চাপে গর্তের পরিসর বৃদ্ধি পাচ্ছে। প্রায় দুই লক্ষাধিক টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড্রেনেজ সংস্কারে বরাদ্ধ প্রদান করেন।
দীর্ঘদিন ধরে রাস্তার নিচ দিয়ে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা বিনষ্ট হওয়ায় পার্শ্ববর্তী মার্কেটের সম্মুখে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনের ময়লা পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পথচারীদের রাস্তা পারাপারে চরম দুর্ভোগ দেখা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড্রেনেজ মেরামতের জন্য শমশেরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করেন। শমশেরনগর ইউপি চেয়ারম্যান কিছুদিন আগে ঠিকাদারের মাধ্যমে রাস্তার পশ্চিম পার্শ্বে অর্ধেক অংশে ড্রেনেজের কাজ শুরু করেন। নিম্নমানের কাজ হওয়ায় ড্রেনেজ অংশ ভেঙ্গে পরে। পরবর্তীতে ড্রেনেজের পানি জমে ও যানবাহনের চাপে রাস্তার মাঝখানে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়।
ব্যবসায়ী রায়হানুর রহমান, মোস্তাকিন আহমদসহ ভ’ক্তভোগী স্থানীয় জনগন অভিযোগ করে বলেন, বিষয়টি জনপ্রতিনিধিদের দেখার কথা থাকলে বার বার বলার বলার পরও কেউ কর্ণপাত করছেন না। ফলে গর্তে গাড়ি আটকে যেকোন মুহুূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, কিছু কাজ করার পর গাড়ির চাপে আংশিক ভেঙ্গে গেছে। তবে ড্রেনেজের কাজ থাকায় সচরাচর শ্রমিক পাওয়া যাচ্ছে না। ঠিকাদারকে বলা হয়েছে শনিবার রাতে ড্রেনেজের কাজ পুণরায় শুরু হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বিষয়টি জনগুরুত্বপূর্ণ থাকায় এলজিএসপি’র বরাদ্ধ থেকে দ্রুত ড্রেনেজের মেরামতের জন্য শমশেরনগর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব অর্পন করা হয়। আংশিক কাজ হলেও বাকি অংশ শীগগির মেরামত করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com