বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে
নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি

নানামুখী আইনি লড়াইয়ের পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন। দলটির প্রতীক হচ্ছে মাথাল। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

হাইকোর্টেও রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে নিবন্ধন দেয় ইসি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে ইসি জানায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ১৩৮০৫/২০১৮ এর বিগত ২০১৯ সালের ১১ এপ্রিলে প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে The Representation of the People Order, 1972 Chapter VIA এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ৩০৬-৩০৭ রোজ ভিউ প্লাজা, ১৮৫ বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল,  ঢাকা ১২০৫ এ অবস্থিত গণসংহতি আন্দোলনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে। এই দলের জন্য ‘মাথাল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নং-০৫৩, তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২৪।

জানা গেছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে ইসি থেকে তা অগ্রাহ্য হওয়ায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন।

২০১৯ সালের ১১ এপ্রিল ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করেন। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর কমিশন তার সিদ্ধান্ত পরিবর্তন করে।

এছাড়াও গত ৫ সেপ্টেম্বর পদত্যাগের আগে বিদায়ী হাবিবুল আওয়াল কমিশন আপিল না চালানোর সিদ্ধান্ত নেয়। গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। একই দিনে দলটির বিষয়ে কারো কোন দাবি আপত্তি রয়েছে কী না সেজন্য ৬ দিনের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব। ১৫ সেপ্টেম্বর ছিল তার শেষ সময়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com