বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম. এ আফজলসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে এবং আজ বুধবার সকালে নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপর চার জন হলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাছুম।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও দুজনকে পুড়িয়ে হত্যার মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। ওসি জানান, তাঁদের দুজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com