বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে
আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না: মির্জা ফখরুল

দেশের রাজনীতিতে আবার ‘মাইনাস টু’ ফর্মুলা দেখতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না। আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা ‍সুস্থ, উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই।

শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নিয়ে সমালোচনা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে বলে জানান তিনি।

দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা সেই পর্যন্ত সময় দেবেন, যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারে। যোগ্য মানুষ সরকারে কাজ করছেন। তবে কাজটা দ্রুত করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের তাড়াতে না পারলে এই সরকার কোনো কিছু করতে সক্ষম হবে না।

মির্জা ফখরুল বলেন, জাতীয়করণ হলেই শিক্ষকদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের দলকানা হলে চলবে না। তাদের দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে।

দেশে নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হকসহ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চৌধুরী মূগিস উদ্দিন মাহমুদ, জাকির হোসেনসহ বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com