বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ছাত্রসমাজ নির্ধারণ করবে রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার: সারজিস আলম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে
ছাত্রসমাজ নির্ধারণ করবে রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া দরকার? তার কোথায় থাকা দরকার, তা ছাত্রসমাজ নির্ধারণ করবে।

সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন এই ছাত্রনেতা। শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের জেরে এ কথা বলেন তিনি।

এর আগে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথোপকথনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জানিয়েছেন,শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার নিজের কাছে নেই।

মূলত রাষ্ট্রপতির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সারজিস আলম এ কথা বলেন।

এ সময় তিনি জাতীয় পার্টিকে একটি বিবেকহীন দল উল্লেখ করে বলেন, “যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। তাদেরকে নিয়ে রাজনৈতিক টেবিলে আলোচনা করার যুক্তি নেই।”

ফ্যাসিস্ট সিস্টেম এখনও আছে বলে মন্তব্য করে তিনি। তিনি আরও বলেন, “যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, তাদেরকে নিয়ে রাজনৈতিক টেবিলে আলোচনা করার যুক্তি নেই।”

প্রয়োজনে আবার রাজপথে নামার কথাও বলেছেন সারজিস আলম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com