বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

পাপনের দুই ব্যক্তিগত সচিব গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে
পাপনের দুই ব্যক্তিগত সচিব গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুই ব্যক্তিগত সচিবকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র‍্যাব-১৪ ও র‍্যাব-১ এর যৌথ অভিযান চালিয়ে সাখাওয়াত মোল্লা ও আ. হেকিম রায়হানকে গ্রেপ্তার করে। রোববার (৩ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান নাজমুল হাসান পাপন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com