সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনর্জন্ম নিবে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনর্জন্ম নিবে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবী জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের বিবরণ দিয়ে বলেন, আওয়ামী লীগের মত গণহত্যাকারী খুনী ফ্যাসিস্ট দল নিষিদ্ধ না করা হয় তবে ভবিষ্যতে বাংলাদেশে আবার ফ্যাসিস্ট ও খুনি স্বৈরাচার জন্ম নিবে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে স্থানীয় ঈদগাহ ময়দানে গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নুরুল হক নুর আরো বলেন, ভারতে বসে, ভারতে প্রেসক্রিপশনে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনা এ দেশের আওয়ামী লীগের নেতা-কর্মীদের উস্কানী দিচ্ছে। অথচ উনিসহ মুল নেদতারা সবাই নিরাপদে দেশ থেকে নিরাপদে পালিয়ে গেছেন। তাদের এই অপতৎপড়তায় জাতি বিক্ষুদ্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভুমি ধানমন্ডি ৩২ নাম্বারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যদিও একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে ও একজন শান্তিপূর্ণ মানুষ হিসাবে কখনো সংিঘাত-সহিংসতাকে সমর্থন করিনা।

নুরুল হক নুর অন্য একটি বিরোধী দলের উদ্যেশ্যে বলেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে যারা বাকিদের অবদান অস্বীকার করে ফায়দা লুটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের পরিণতির কথা মাথায় রাখতে হবে।

আজ থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টকে সমর্থন ও স্বাগত জানিয়ে তিনি এর সফলতা কামনা করেন।

পাকুন্দিযা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদুলের সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন।

বিকেল সাড়ে চারটার দিকে শুরু হওয়া সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com