সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

এবার বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
এবার বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাঁধে এবার যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের নতুন এই দায়িত্ব বণ্টন করেন। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সরাসরি প্রধান উপদেষ্টার হাতে। নতুন বণ্টনের ফলে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ইউনূস। এরপর ধাপে ধাপে উপদেষ্টা পরিষদে নতুন মুখ যোগ হয়েছেন। শেখ বশিরউদ্দীন গত বছরের ১০ নভেম্বর বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। আজকের সিদ্ধান্তে তার দায়িত্বের পরিধি আরও বেড়ে গেল।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com