সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের মিছিল: কঠোর হতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের মিছিল: কঠোর হতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের হঠাৎ মিছিল ও কার্যক্রমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, “আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও গোপন তৎপরতার বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। দুই-এক মিনিটের ফ্ল্যাশ মিছিল করেও কেউ যেন পালিয়ে যেতে না পারে—সেজন্য যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।”

উপদেষ্টা আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যদি কোথাও পুলিশ নিষ্ক্রিয় থাকে বা গাফিলতি করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, ইতোমধ্যে কিছু অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com